স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিম আক্তার নামে ১৩ বছরের এক কন্যা সন্তান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বিশনন্দী গ্রামে থেকে নিখোঁজ হয় মেয়েটি।
ঘটনাটিকে কেন্দ্র করে নিখোঁজ হওয়া মেয়ের মা রোজিনা আক্তার আড়াইহাজার থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন। থানার সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, সোমবার বিকালে তার মায়ের সাথে রাগ করে নিজ বাড়ি থেকে বের হয়েছিল মিম আক্তার।
পরে যথাসময়ে বাড়িতে আর ফিরে আসেনি। ঘটনায় তার বাবা মা আত্মীয়-স্বজনসহ পরিচিত সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি তার। মেয়েটির গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা ৪ ফুট ৫ ইন্সি, চুলের রং কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লাল রং এর জামা পরিহিত ছিল। যদি কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তবে (রোজিনা বেগম)-০১৯৬৬০৯১১৬১ মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য জানানো হচ্ছে।



