বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী সভা করছেন। শুক্রবার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রচারণা চালানোর পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে আড়াইহাজার পৌরসভা নোয়াপাড়া, আব্দুল্লাহপুর, কামরানীরচর, ফজুরকান্দি, মুকুন্দি, দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠোন বৈঠক করেন তিনি।
ফাউসা দেওয়ান পাড়া নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, স্বাধীনতার মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা। তাই সাত জানুয়ারী সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার, ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া, আওয়ামী লীগ নেতা রবীন্দ্র চন্দ্র, মনির হোসের সিকদার প্রমুখ। উঠান বৈঠকে হাজার হাজার নেতা কর্মীর ঢল নামে।
আড়াইহাজারের ফাউসা দেওয়ানপাড়া জনসভায় হাজারো নেতাকর্মীর ঢল
ফেসবুকে ফলো করুন



