ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি )জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি রোববার সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ৭ জানুয়ারি সাধারণ ছুটি থাকবে।
এর আগে রোববার (২৪ ডিসেম্বর) ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।



