আড়াইহাজারে মাদক, জুয়া ও সন্ত্রাসী নৈরাজ্য নির্মূলে আলোচনা সভা 

10
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ‘মাদক, জুয়া ও সন্ত্রাসী নৈরাজ্য নির্মূলে উলামায়ে কেরামের দায়িত্ব ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে  অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্ণর মেম্বার মুফতি মনির হোসাইন কাসেমী। প্রধান মেহমান হিসেবে ছিলেন চেয়ারম্যান, মরহম মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান।

সভাপতিত্ব করেন জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা মাশরুর আহমেদ ভূঁইয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা তৈয়ব আল হোসাইন ও মাওলানা মোঃ তাজুল ইসলাম আব্বাস।