আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা

12
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এ সি আই গ্রুপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার জালাকান্দি ও গোপালদী পৌরসভা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের বিটা ক্যারোটিন পণ্যে আমদানিকারকের সিল পাওয়া যায়নি। এ ছাড়া পণ্যটির স্টাডি রিপোর্টও ছিল না। ‘ফ্যাটিগ রিকোভারি এনার্জি বুস্ট’ পণ্যের নিউট্রিশনাল ভ্যালু নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করা হয় না বলেও অভিযানে উঠে আসে।
এসব অনিয়ম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ও ৪২ ধারার লঙ্ঘন হওয়ায় এ সি আই ক্রপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।