সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা -সালাউদ্দিন চৌধুরী 

6
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।  এই অর্জনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী (সালামত)।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালাপাহাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী বলেন, জননেতা নজরুল ইসলাম আজাদ এমপি সাহেবের এই অর্জন আড়াইহাজারের জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। শিক্ষা , স্বাস্থ্য , অবকাঠামোর উন্নয়ন করে এখানকার নাগরিকদের জন্য আধুনিক আড়াইহাজার গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাহেবকে এই পদ দেয়া হয়েছে বলে আমরা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রীর আস্থাভাজন, রাজপথের লড়াকু সৈনিক নজরুল ইসলাম আজাদ এমপি মহোদয় আড়াইহাজারে সুসম উন্নয়নের লক্ষ্যে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে এই অর্জন।

মডেল আড়াইহাজার গড়তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে এমপি মহোদয়ের এই অর্জনকে কাজে লাগাতে শপথ করি। ঐক্যবদ্ধ বিএনপি-ই পারে পতিত স্বৈরাচারের সকল চক্রান্ত নস্যাৎ করতে।

সবশেষ তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।