আড়াইহাজারে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার

7
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১০ জনের মধ্যে পুরাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। তারা হলেন মো. কাইয়ুম (৪৫), মো. বিপ্লব মিয়া (২৯), হৃদয় (২৫), মো. ইমন মিয়া (২৮), মো. ইয়াছিন প্রধান (২১), মোহাম্মদ খাইরুল (২৩) ও মো. সুমন (৩১)।
গ্রেপ্তারকৃত মো. সুমন আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত বলে পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শেষে শাকিল (২৮) নামে আরও একজনকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে মোবাইল কোর্টের মামলায় জাকির (৪৫) সহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও আইনগত প্রক্রিয়া শেষে মোট ১০ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।