ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে এক ইউপি সদস্যের সন্তান মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নানা বাড়ির পাশের শাখা নদীতে ডুবে মারা যায় নাজিত সরকার(১৩) নামের শিশুটি। নিহত নাজিত সরকার আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের সোহেল মেম্বারের ছেলে। নাজিত সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাজিত সরকার কালাপাহাড়িয়া গ্রামের নানার বাড়িতে ঘাটে বাঁধা নৌকা চালাতে গিয়ে পানিতে পড়ে যায়। বাড়িতে না দেখে খোঁজাখুঁজির আধা ঘন্টা পরে নৌকা ভাসতে দেখে সন্দেহ হলে পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন ঘটনা নিশ্চিত করেন।



