সোনারগাঁওয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

7
ফেসবুকে ফলো করুন
বিশেষ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সোনারগাঁ শাখার উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রেও স্কুল পর্যায়ের এসব প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।