এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন এমপি নজরুল ইসলাম আজাদ

44
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে, সুস্থ ও শান্ত পরিবেশে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ মূল্যায়ন হবে বলে তিনি আশা করেন। তিনি পরীক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য কামনার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি সবার জন্য দোয়া কামনা করে বলেন, পরীক্ষার্থীরা যেন সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।