আড়াইহাজরে কৃষকের মাঝে আমন বীজ ও সার বিতরণ

7
ফেসবুকে ফলো করুন

মো. জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শাক-সবজির বীজ ও সার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করা হয়েছে।

শনিবার (২০ জুন ) বিকালে আড়াইহাজার উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া ও যুগ্ন সম্পাদক ভিপি কবির হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া খরিপ-২ মৌসুমে ১ হাজার ১০০ কৃষকের মধ্যে সাত ধরনের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।