ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগকান্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি মিজানূর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি ঈদের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাদিউল ইসলাম। তিনি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।



