স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজিরটেক ঈদগাহ মাঠে (কবরস্থান সংলগ্ন) এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজন করে কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম।
ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। স্থানীয় নারী, পুরুষ ও বৃদ্ধরা এ সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. আব্দুল মালেক এবং আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মোবারক হোসাইন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন চৌধুরী সালামত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাপাহাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মহিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান আলী বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন তদন্ত কেন্দ্রের এসআই ও ইনচার্জ মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কালাপাহাড়িয়া উন্নয়ন ফোরামের উপদেষ্টা সফর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আব্দুল হামিদ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে দি বারাকাহ হাসপাতাল, মদনপুর।



