সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের ঈদ শুভেচ্ছা

69
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক পবিত্র উৎসব। কোরবানির শিক্ষা মানুষকে আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার পথে পরিচালিত করে।
তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক, এটাই ঈদের মূল প্রত্যাশা। তিনি সবাইকে নিরাপদ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।