ফেসবুকে ফলো করুন
মো. জিয়াউর রহমান: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ দেশবাসী, বিশেষ করে আড়াইহাজারবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করা উচিত।
তিনি বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। তিনি সকলকে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।



