হাইজাদী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন ভূঁইয়া

102
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জনপ্রিয় বিএনপি নেতা মোঃ জাকির হোসেন ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় হাইজাদী ইউনিয়ন পরিষদের সাবেক এই সফল সদস্য বলেন, “ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের প্রতিটি পরিবারের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করি। ঈদের আনন্দ যেন সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে।”
হাইজাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন।
তিনি আরও যোগ করেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তবেই হাইজাদীকে একটি আধুনিক, নিরাপদ ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি হাইজাদীর সর্বস্তরের আপামর জনসাধারণের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
ঈদ উপলক্ষে জাকির হোসেন ভূঁইয়ার এই সময়োপযোগী ও আন্তরিক শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে হাইজাদী ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।