আড়াইহাজারে সুজনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

34
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: “সচেতন অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার সংগঠিত, জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক আড়াইহাজার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় আড়াইহাজার থানা প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান সরকার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।,
নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক আশু,  জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার প্রমূখ।

সম্মেলনের শেষে মোঃ মনিরুজ্জামান সরকারকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও
নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।