বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ । শুক্রবার সকালে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত এ অনুষ্ঠানটি উপজেলা সদরের আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অধ্যক্ষ আব্দুল বাকী, মোঃ মোতাহার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট নাট্যকার ও গীতিকার ইঞ্জিঃ আজিজ হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বই পাঠের বিকল্প নেই। বই মানুষের জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আজিজুল হক এবং পরিচালনা করেন মাওলানা মোঃ রাসেল মাহমুদ।



