আড়াইহাজারে চার মাদক ব্যবসায়ী আটক

64
ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোপালদী ও বিনাইরচর এলাকায় এ অভিযান চালানো হয়। ‌
আভিযানে আটককৃতরা হলো, নরসিংদীর নোয়াকান্দি এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলীনূর , উপজেলার দুপ্তারা ইউনিয়নের মনি পাড়া এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে সাগর চন্দ্র দাস (২৬), মাধবদী উপজেলার দড়িচর ভাসা বানিয়া এলাকার ওয়াসকরনীর ছেলে হাবিবুর রহমান এবং নারান্দী এলাকার আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন মাদক মামলার আসামি ও দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে । মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।