বিশেষ প্রতিনিধি: চলমান এসএসসি পরীক্ষা উপলক্ষে আড়াইহাজার উপজেলায় অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের উদ্যোগে “অভিভাবক সহায়তা কেন্দ্র” চালু করা হয়েছে।
এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের অভিভাবকদের প্রয়োজনীয় শুকনা খাবার, খাবার পানি, স্যালাইন, দেওয়া হয়। পরীক্ষার সময় অভিভাবকদের ভোগান্তি কমানো এবং শিক্ষার্থীদের একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসেন,, সরকারি সফর আলী কলেজের সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের রিফাত, সাব্বির, রাহুল, তানজিল, জীবন, আড়াইহাজার পৌর ছাত্রদল নেতা ইমন, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইয়ামিন, কবির, পারভেজ, রবিন, বিশনন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জোবায়ের ইসলাম মারুফ, ছাত্রদল নেতা মুছা, রায়হান, তৌসিফ,সহ অন্যান্য নেতৃবৃন্দরা।



