স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ইটিপি বিহীন তরল বর্জ্য উৎপন্নকারী দুইটি অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) আড়াইহাজার উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়। প্রতিষ্ঠান দুটি হলো— গির্দা নগরপাড়া, দুপ্তারা এলাকার নিউ আলম ডাইং এবং ধুপতারা, নগরপাড়ার আব্দুর রব ডাইং।
এছাড়া এম আর ডাইং বর্তমানে বিসমিল্লাহ টেক্সটাইল নামে পরিচালিত হচ্ছে বলে জানা যায়। তবে সেখানে কোনো ডাইং বা ওয়াশিং কার্যক্রম না থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। অন্যদিকে মায়ের দোয়া নামে আরেকটি কারখানার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধে অবৈধ ও দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আড়াইহাজারে ইটিপিবিহীন ২ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ফেসবুকে ফলো করুন



