ফেসবুকে ফলো করুন
বশির আহমেদ: আড়াইহাজারে একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে অটোরিকশা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা সমাজকল্যাণ বিভাগ।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার এর আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের নতুন একটি অটোরিকশা ওই পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়িটির চাবি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মুমিনুল হক সরকার।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, অসহায় ও দুস্থ পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। অনুদানপ্রাপ্ত পরিবারটি এ সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে।



