ফতুল্লায় মাদ্রাসা শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ

62
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: সম্প্রতি ফতুল্লায় ঝুট কেনা নিয়ে সৃষ্ট দুই পক্ষের সংঘর্ষের মাঝে এক নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে। একটি নিষ্পাপ শিশুর জীবন এভাবে সন্ত্রাস ও সহিংসতার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নারায়ণগঞ্জের মত জনবহুল এলাকায় প্রকাশ্যে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের মজুদ আমাদেরকে আশাহত করে। বিশেষত শিশুদের মতো নিরপরাধ মানুষের জীবন যখন ঝুঁকির মুখে পড়ে, তখন তা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য চরম লজ্জা ও ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়ায়।

আমরা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি নারায়ণগঞ্জকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের কার্যকর, দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

উসামা বিন হানিফ
ভারপ্রাপ্ত সদস্য সচিব
ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা