পনের বছর পরও স্মৃতিতে অম্লান মাওলানা আবদুল জাব্বার চিশতি

265
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : আলহাজ্ব মাওলানা মো. আবদুল জাব্বার চিশতি শাজলি (রহ.) ইন্তেকালের পনের বছর পূর্ণ হয়েছে। ২০১১ সালের ১ এপ্রিল জুমার আজানের সময় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি জীবদ্দশায় দ্বীনি শিক্ষা বিস্তার, মানবসেবা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান আজও এলাকায় সেবা দিয়ে যাচ্ছে।
মরহুমের সন্তানরা জানান, শৈশবে কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠলেও জীবনের শেষ সময়ে তিনি সফলতার স্বাক্ষর রেখে গেছেন। সাত ছেলে ও এক মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি বহু শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় আলেম হিসেবে গড়ে তুলেছেন।
তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসা, নূরানী মাদরাসা, খানকায়ে শামছিয়ায়ে চিশতিয়া, হোসাইনিয়া ইয়াতিমখানা, কবরস্থান ও ঈদগাহ ময়দান।
পরিবার আরও জানায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তার স্ত্রীও ইন্তেকাল করেন। বর্তমানে তারা বাবা-মা দুজনকেই হারিয়ে শোকাহত।
মরহুমের পরিবার সকলের কাছে তার বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।