সোহান মিয়া: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড রসুলপুর গ্রামে বহুল প্রতীক্ষিত মোল্লাপাড়া প্রিমিয়ার লীগ (MPL) ২০২৬-এর ফাইনাল ম্যাচ আজ ২৭ মার্চ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্ট শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে বিশেষভাবে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে দুই প্রতিদন্ধী দল :
টাইগার এলিভেন বনাম মিশন ইম্পসিবল টিম।
বিকাল ৩টায় শুরু হওয়া এই জমজমাট ফাইনাল খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
খেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় ফাইনাল ম্যাচটি এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
এবং মিশন ইম্পসিবল টিম ২ বল হাতে রেখে ৫ উইকেটে বিজয় তুলে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. এন. এম. ডি. মহিউদ্দিন মোল্লা (শামীম), চেয়ারম্যান, আর. এম. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. এন. এম. ডি. কুতুব উদ্দিন মোল্লা এবং জনাব এ. এন. এম. ডি. মাহতাব উদ্দিন মোল্লা।
সভাপতিত্ব করেন জনাব মোঃ খুররম মোল্লা, বা.মা.উ.শি সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ শিক্ষা ভবন, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মাহফুজুর রহমান মোল্লা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী ও রানারস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোল্লা পাড়া প্রিমিয়ার লীগের এবারের ফাইনাল শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি স্থানীয় ঐক্য, আনন্দ এবং তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ বৃদ্ধির একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।



