ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ সুমন ভান্ডারী (৭৩) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৮ টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সুমন ভান্ডারী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার তোল্লা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মাছিমনগর এলাকার ছোট খাদেমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আড়াইহাজার- বিশনন্দী ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজের ওপর থেকে সুমন ভান্ডারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।



