সাতগ্রামে চেয়ারম্যান প্রার্থী খোরশেদ মিয়ার সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

133
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার প্রতিনিধি, নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ মিয়ার সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার প্রবাসী পল্লীতে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম লাভলু, মহিউদ্দিন মোল্লা শামীম, সাজ্জাদ হোসেন আতাউর, সিরাজুল হক ভূইয়া, জেলা শ্রমিকদল নেতা মিরজুল হাসান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারিজ ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ও কায়ছার হামিদ আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে খোরশেদ বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।