আরিফুর রহমান নিরব: আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে সম্প্রতি একটি মসজিদ থেকে আইপিএস ও ব্যাটারি চুরির ঘটনা ঘটে।
গত ৮ থেকে ১০ দিনের মধ্যে এলাকায় একাধিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়।
দুই দিন আগে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করে এলাকাবাসী।
এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযুক্তদের থানায় নেওয়ার প্রস্তুতি চলাকালে শাকিব নামে এক তরুণের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।
এ ঘটনায় দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে তাকে আটক করা হয়।
শাকিব চোরদের ধরতে বাধা দেননি; বরং তারা চেয়েছিল চোরকে আরো মারতে কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ বাধা দেয়ায় উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশের সঙ্গে তর্কের জেরে তাকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু কিছু সংবাদ মাধ্যমের ভুল উপস্থাপনার কারণে সামাজিকভাবে তারা বিব্রত হয়েছেন। এলাকাবাসী এর নিন্দা জানিয়েছেন এলাকাবাসী এর নিন্দা জানিয়েছে।



