ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অরাজনৈতিক সামাজিক সংগঠন আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেলে আড়াইহাজার রয়াল রেষ্টুরেন্টে সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে বিজয়ী বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ কে প্রধান উপদেষ্টা, ব্যারিষ্টার এম এ হক কায়জার ও মোঃ কুতুব উদ্দিন মোল্লাকে উপদেষ্টা করা হয়। সিনিয়র যুগ্ম আওভায়ক অবসরপ্রপ্ত অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান লিটন, মোঃ সোলায়মান ভুইয়া, বাউবি পরিচালক মোঃ সালাউদ্দিন ভুইয়া, গোপালদী পৌর ডিগ্রী কলেজের সভাপতি মোঃ আব্বাস আলী।
মোঃ মইনুল হোসেন মানিক ও মোঃ শাহিনুর কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।



