ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে বিপুল মানুষের সমাগম হয়েছে। বুধবার সকাল থেকেই সারাদেশের দলীয় নেতাকর্মীসহ লাখো জনতা শ্রদ্ধা ও ভালোবাসায় আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীতে প্রবেশ করা শুরু করে।
সংসদভবন ও মানিক মিয়া এভিউনিউ এলাকা থেকে জনতার সারি ছড়িয়ে পড়েছে ফার্মগেট-কারওয়ানবাজার হয়ে বাংলামোটর পর্যন্ত। অন্যদিকে শ্যামলি, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে আরও দূর পর্যন্ত ছড়িয়ে যায় জানাজার সারি।
এমনকি রাস্তায় জায়গা না পেয়ে মেট্রো স্টেশনগুলোতেও অনেকে বাধ্য হয়েই জানাজার নামাজ আদায় করেছেন।
জানাজায় অংশ নিতে আসা জনতার ভাষায় একসাথে এত মানুষ তারা রাজধানী ঢাকায় আগে কখনো দেখেননি। ঢাকার পাশাপাশি সারাদেশে বিভিন্ন জেলায় অনেকেই বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজাও পড়েছে।



