এসএসসি -৮৯ ও এইচএসসি -৯১ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

303
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : সহযোগিতার বন্ধনে বন্ধুত্ব এই শ্লোগান নিয়ে সারা বাংলাদেশের এসএসসি -৮৯ ও এইচএসসি -৯১ ব্যাচের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী রাজধানী ঢাকার বিজয় সরণীতে বাংলাদেশ সামরিক যাদুঘর ২৬ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী ব্যাচের বন্ধু এমবি সজল আরো কয়েকজনকে নিয়ে সারা বাংলাদেশের বন্ধুদের নিয়ে ফেইসবুকে একটি গ্রুপ প্রতিষ্ঠা করে। এই গ্রুপের মাধ্যমে ব্যাচের দরিদ্র বন্ধুদের সহায়তা করা, বন্ধুদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, অমর একুশে গ্রন্থমেলায় বই- ম্যাগাজিন প্রকাশসহ প্রতিবছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে থাকে।

শুক্রবার সকালে সামরিক যাদুঘর চত্তরে বেলুন- পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করাহয়। পরবর্তীতে জাদুঘর মিলনায়তনে সারা বাংলাদেশ থেকে আগত বন্ধুদের নিয়ে কেক কাটা হয়। কেক কাটা শেষে বন্ধু কাজী আরিফের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ডা. সেরাজুল সেরাজ। স্বাগত বক্তব্যের পর সারা দেশ ও বিদেশ থেকে প্রথমবারের মতো প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেয়া হয়। মঞ্চে এরপর বন্ধুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, কৌতুক, ছোট নাটিকা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জুমার নামাজ ও দুপুরের খাবারের পর বন্ধুদের অংশগ্রহণে একক গান , নাচ দিয়ে পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বিকালের নাস্তার পর বন্ধুদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সব শেষ পরিবেশনা ছিল বন্ধু সাজিদ ফাতেমীর নকশীকাঁথা ব্যান্ডের গান। রেফল ড্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আড়াইহাজার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামালসহ সারা দেশ থেকে প্রায় পাঁচ শত বন্ধু প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করে। বৃত্তি প্রদান এবং গ্রুপে নানা বিষয়ে অবদান রাখায় কয়েকজন বন্ধুদের সম্মাননা দেয়া হয়।