আড়াইহাজারে নির্বাচন আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

391
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে আড়াইহাজার উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নারায়ণগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে সহকারী কমিশনার (ভূমি), আড়াইহাজার এবং জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনারকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আড়াইহাজার উপজেলার নাগরিকবৃন্দ, সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন-পূর্ব সময়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ কঠোরভাবে প্রতিপালন করতে হবে।
তিনি আরও বলেন, আচরণবিধি অনুসরণ করে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
এ বিষয়ে যে কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।