স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যেগে সোমবার বিকালে উপজেলার সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ভিপি কবির হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী প্রমুখ।
দোয়া-মাহফিলের সাথে কোরআন খতম এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলা , পৌর ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীসহ হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।



