আড়াইহাজারে গ্রাম আদালতের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়

214
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালতের সেবাসমূহ নিয়ে ২২ নভেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাম আদালতের অবস্থান, আবেদন প্রক্রিয়া, ফি, গঠন পদ্ধতি, ক্ষতিপূরণ আদায়ের সীমা এবং কোন কোন মামলা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। দিনব্যাপী এসব আলোচনা সভা পরিচালনা করেন উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মোছাঃ হাসিনা খাতুন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার চলো যাই গ্রাম আদালতে” এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সাল থেকে আড়াইহাজার উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে কাজ করে যাচ্ছে। অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী—বিশেষ করে নারী, শিশু, বয়স্ক এবং প্রান্তিক মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।