নারায়ণগঞ্জে নতুন ডিসি মো. রায়হান কবির 

110
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে মো. রায়হান কবিরকে। তিনি বর্তমানে উপসচিব জন বিভাগে কর্মরত আছেন।

১৩ অক্টোবর উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। আদেশে বলা হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. রায়হান কবিরকে পদায়ন করা হলো।

উল্লেখ্য, এই আদেশে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।