মো. জিয়াউর রহমান: আড়াইহাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ঐক্যের ডাক দিয়ে পোস্ট দিয়েছেন।বিএনপি থেকে তাঁকে পুনরায় দলীয় প্রার্থী মনোনয়ন করায় দলের নীতিনির্ধারক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দলের কর্মীসমর্থকদের সকল মতপার্থক্য ভুলে ধানের শীষের হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। একটি মানবিক আড়াইহাজার গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর পোস্টটি হুবহু তুলে ধরা হলো –
আলহামদুলিল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আমাকে পুনরায় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
এ সম্মান আমার জন্য গৌরব, দলের প্রতি আনুগত্য ও জনগণের সেবার এক নতুন অঙ্গীকার।
আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি—
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) যাঁর আদর্শ ও ত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা।
কৃতজ্ঞতা জানাচ্ছি—
চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সকল কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি তাদের আস্থা, ভালোবাসা ও নির্দেশনার কারণেই আজ আমি এই দায়িত্ব গ্রহণ করেছি।
প্রিয় আড়াইহাজারবাসী আমার আপনজনেরা,
২০১৮ সালেও আপনারা ধানের শীষকে বিজয়ের পথে রেখেছিলেন আজ আবারো আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সঙ্গী করে গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের লড়াইয়ে আমরা একসাথে বিজয় ছিনিয়ে আনবো—ইনশাআল্লাহ।
এসো আমরা সবাই—
শৃঙ্খলাবদ্ধভাবে, সংগঠিতভাবে, দলের স্বার্থকে সবার ওপরে রেখে ধানের শীষের পক্ষে শক্তির এক দেয়াল গড়ে তুলি একতাই আমাদের সাহস ঐক্যই আমাদের শক্তি!
আমার দৃঢ় বিশ্বাস গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে, ধানের শীষের পক্ষে—
নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আবার নতুন ইতিহাস রচনা করবে।
আল্লাহ আমাদের সহায় হোন।
জয় হোক বাংলাদেশের, জয় হোক গণতন্ত্রের, জয় হোক জনগণের।
নজরুল ইসলাম আজাদ
প্রার্থী – ধানের শীষ
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)



