ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: দরিয়াবাদ চৌরাস্তায় আজ (১৭ অক্টোবর ) এক মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দরিয়াবাদের বিশিষ্ট সমাজসেবক মোহসীন মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন দরিয়াবাদের ব্যবসায়ী সেলিম মোল্লা, এলাকার যুব সমাজ ও মুরুব্বিগণ। সভাটি আয়োজন করেন দরিয়াবাদের সচেতন তরুণ সবুজ এবং দুলাল।
এছাড়া দশ গ্রাম—উদয়দী, বারআনী, আতাদী,সরাবদী,রাইনাদী,দরিয়াবাদ, বড়ইকান্দী,পাড়ামনোহরদী,
ধন্দী এবং মুন্সীপুর—এর প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়।” তারা সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে যুব সমাজের পক্ষ থেকে ধারাবাহিক সচেতনতামূলক প্রচারণা চালানোর অঙ্গীকার করা হয়।



