বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের উদ্যোগে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা আগামী নিবার্চনকে সামনে রেখে মরদাশাদী -জোকারদিয়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।
এই সময় উপস্থিত ছিলেন
উপজেলা আমীর মনির হোসেন,
মাহমুদপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ ,
সাধারণ সম্পাদক আবুল কালাম ,
সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান মোল্লা,
জামায়াত নেতা দক্ষিণের সাবেক আমির মোতাহার হোসেন প্রমুখ।
তারা উপস্থিত জনগণকে দলীয় নীতিমালা ও নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়া স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, “আমরা আগামী নির্বাচনে জনগণের আশা ও আস্থা পূরণ করতে চাই। জনগণের কল্যাণ ও স্থানীয় উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করব। দাড়িপাল্লা মার্কা মানুষদের সহযোগিতা এবং সমর্থন আমাদের দায়িত্বকে আরও শক্তিশালী করবে।”
আড়াইহাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগ
ফেসবুকে ফলো করুন



