ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জলের ছেলে মোহাম্মদ সকাল ১০টায় বাড়ির পেছনে ভাইদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জাল ফেলে খোঁজার একপর্যায়ে তিন ঘণ্টা পর দুপুর ১টায় বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



