স্টাফ রিপোর্টার: আজ ২৯ শে আগষ্ট (শুক্রবার) সকাল ৭ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলায় নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা নির্বাচন কমিটির পরিচালক প্রিন্সিপাল মাসুদউর রহমান গিয়াস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা জামায়াতের সন্মানিত জেলা আমীর মো. মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার গণমানুষের নেতা ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়নগঞ্জ জেলা জামায়াতের সন্মানিত জেলা সেক্রেটারি হাফিজুর রহমান,
নারায়নগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা ও ডা: আব্দুল মালেকসহ থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মশালা আমাদেরকে যোগ্য কর্মী হিসাবে তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রশিক্ষণ নিয়ে প্রত্যেক কর্মীকে দীন বিজয়ের জন্য ময়দানে ভুমিকা রাখাতে বিশেষ ভাবে অনুরোধ করেন। যেন আগামী সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) বাধাহীননভাবে জনগন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে সত্য ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে।



