আড়াইহাজারে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

204
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরে মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসাইন, আড়াইহাজার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্ত আহমেদ, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইয়ামিন, দুপ্তারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ, শান্ত, রিফাত, নয়ন, মুছা, গাফফার, রায়হান, কবির, সজিবসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।