আড়াইহাজারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শিত 

274
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: ২৭ জুলাই, রোজ রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ আড়াইহাজারের উদ্যোগে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আড়াইহাজার সৌদি-বাংলা সুপার মার্কেটের গলিতে প্রদর্শিত হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি তথা প্রামাণ্য চিত্র।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট আলহাজ্ব মমিনুল হক সরকার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ মোল্লা, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, নারায়ণগঞ্জ ২, আড়াইহাজার ।

আরো উপস্থিত ছিলেন মাওলানা মো. হাদিউল ইসলাম, প্রধান উপদেষ্টা প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অধ্যাপক আজিজুল হক, উপদেষ্টা, প্রত্যাশা সাহিত্য সংস্কৃতিক সংসদ, মো. নুরুল আমিন, সভাপতি, আড়াইহাজার পৌরসভা, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মানসুর, মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন সহ স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ দর্শনার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের শুরুতে কুরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন হাফেজ তাহমিদ হাসান, সহকারি পরিচালক, প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ। ইসলামী গান পরিবেশন করেন উক্ত সংস্কৃতিক সংসদের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাকিব হাসান।

উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা হাদিউল ইসলাম। তিনি তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের স্মরণ করে মহান আল্লাহর কাছে তাদের উপযুক্ত প্রতিদান কামনা করেন এবং তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূন্ন করার দায়িত্ব জুলাই বিপ্লবের পক্ষের সকল দল-মত, ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা নির্বিশেষে সকল মানুষের উপর বর্তায় বলে মনে করেন। আগামী দিনে জুলাইয়ের পক্ষের সকল রাজনৈতিক দল সুধীজন, ছাত্র সমাজ, সাধারণ মানুষ তাদের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি স্ব-নির্ভর, আত্মমর্যাদাশীল, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সকল মেহমান বৃন্দ, দর্শক-শ্রোতাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  মাওলানা মো. রাসেল মাহমুদ। সভাপতি, প্রত্যাশা সাহিত্য সংস্কৃতিক সংসদ।