বিশেষ প্রতিনিধি: ১৯ জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবি আদায়ে জামায়াতের জাতীয় সমাবেশে যোগদানের জন্য খাগকান্দা ইউনিয়নে গনসংযোগ করা হয়। শনিবার বঙ্গারবাজার থেকে নয়নাবাদ বাজার পর্যন্ত গণসংযোগ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসন আড়াইহাজারের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা উত্তরের সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আজিজুল হক, মোবারক হোসেন সোহান প্রমূখ।
গণসংযোগে নেতৃত্ব প্রদান করেন খাগকান্দা ইউনিয়নের সভাপতি মুফতি হাফেজ মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।
অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশে যোগদানের মাধ্যমে আমরা সারা বিশ্ব বাসীকে জানিয়ে দিতে চাই। আমরা ৭ দফার ভিত্তিতে কুরআনের আলোকে সমাজ গড়তে চাই। আপনারা সাধ্যমতো সকলে ১৯ তারিখের সমাবেশে যোগদানের ব্যাপারে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ



