হেফাজতে ইসলাম আড়াইহাজার উপজেলার নতুন কমিটি গঠন 

232
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক ইমাম ও খতিব  মাওলানা কারী আবুল হোসেনকে সভাপতি, মাওলানা মাসরুর  আহমেদকে সাধারণ সম্পাদক ও মাওলানা  ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১ টায় আড়াইহাজার পৌরসভার শিবপুর মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা ফেরদৌসুর  রহমান এ কমিটির ঘোষণা দেন। কমিটিতে উপজেলা সকল ইউনিয়ন থেকে আসা শূরার সদস্যগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। বাকি সদস্যদের নাম পূর্ণাঙ্গ কমিটিতে ঘোষণা করা হবে।
এ সময় উপজেলার ওলামায়ে কেরামগণ  উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।