আড়াইহাজারে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

273
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন সভাপতি মাওলানা মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারী মো. জামান হোসেন ভূঁইয়ার পরিচালনায় ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সমাজকল্যাণ সম্পাদক,গন-মানুষের নেতা দুপ্তারা ইউনিয়নের সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা (দ:)এর সেক্রেটারী মো. তৌফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ফতেপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ রাসেল মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. নাজমুল হক।