স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে কাউসার ও সাইফুল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় উপজেলার চৈতনকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কাউসার (২০) চৈতনকান্দা গ্রামের মোঃ বিল্লালের ছেলে ও সাইফুল (২২) মোঃ আফসার উদ্দিনের ছেলে। পরে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনী সুত্রে জানা গেছে, ঘটনার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় কিছু লোক মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন আমারা সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করি। অভিযানে গাঁজাসহ দুই জনকে আটক করি।
স্থানীয়রা জানায়, তাদের কারণে এলাকার যুবক সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
চৈতনকান্দাতে যৌথ বাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী আটক
ফেসবুকে ফলো করুন



