আড়াইহাজারে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিমিয় সভা 

204
oplus_2
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিমিয় সভা সোমবার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন , ওসি (তদন্ত) সাইফুউদ্দিন, উপপরিদর্শক মাযহারুল ইসলাম প্রমুখ।
আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন বলেন সাংবাদিক প্রশাসনের মধ্যে আন্তরিকতা থাকলে রাষ্ট্রের উন্নতি ত্বরান্বিত হয়।
ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, আমার দরজা সবার জন্য উন্মুক্ত। আশা করি সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারব।
সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনা বক্তব্য রাখেন সাংবাদিক রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, বাদল আহমেদ, জিয়াউর রহমান, আলআমিন ভুইয়া, মনিরুজ্জামান সরকার, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, জাইদুল হক প্রমুখ।