জামায়াত নেতা আজহারের মুক্তিতে আড়াইহাজারে শুকরিয়া, দোয়া মাহফিল অনুষ্ঠিত

266
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর উদ্যোগে
দলটির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামকে মহামান্য আদালত কর্তৃক ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সকল মিথ্যা অভিযোগ থেকে ২৭ মে (মঙ্গলবার) বেকসুর খালাস পাওয়ায় শুকরিয়া, দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসন আড়াইহাজার উপজেলা জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম ও উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা মনিরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দক্ষিণ এর সেক্রেটারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ এর কর্মপরিষদ সদস্য প্রফেসর আজিজুল হক, মাওলানা রাসেল মাহমুদ, এডভোকেট নুরুল আমিন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন আলেম, হাফেজ ও এতিম ছাত্রগন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ টি এম আজহারুল ইসলাম ভাইয়ের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে জামায়াতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় সাজানো অভিযোগে ফাঁসি দিয়ে শহিদ করা হয়েছে। আমরা অনতিবিলম্বে সকল মিথ্যা মামলার পূর্ণ তদন্ত করে সঠিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আহবান জানাচ্ছি।
সব শেষে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শহিদ মাওলানা মতিউর রহমান নিজামি, শহিদ আলী আহসান মুজাহিদ, শহিদ মীর কাশেম আলী, শহিদ কামারুজ্জামান, শহিদ আব্দুল কাদের মোল্লা, শহিদ অধ্যাপক গোলাম আজম, শহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জুলাই বিপ্লবের সকল শহিদদের মাগফিরাত কামনা করে ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।