বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নির্দেশনা অনুযায়ী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ২ জন করে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় প্রস্তাব আকারে উপস্থাপন করেন। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এ প্রস্তাবসমূহ উত্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষক শিক্ষার্থী কর্তৃক প্রস্তাবিত মতামত উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাসময়ে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবি এর বিশেষজ্ঞ মাহমুদুল আমীন,সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ,সহকারী কমিশনার ভূমি ( কাচঁপুর সার্কেল) সেগুফতা মেহনাজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।



