বিশেষ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আড়াইহাজার উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বাদ যোহর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আড়াইহাজার উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা স্থানীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তের প্রবীণ নেতা আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ এবং সভা পরিচালনা করেন উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা খন্দকার গিয়াসুদ্দিন।
সভায় উপজেলা জমিয়তের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা আগামী দিনে আড়াইহাজার উপজেলার প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম বিস্তৃত ও বেগবান করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
সভায় বক্তারা আড়াই হাজারকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে, সরকারের প্রস্তাবিত নারী নীতিমালার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং ইসলাম ও কুরআনের পরিপন্থী কোনো আইন বাস্তবায়নের দুঃসাহস না দেখানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।



